অধ্যায় 8
Common Collection-সমূহ
Common Collections
Rust-এর standard library-তে কিছু সাধারণ collection আছে যেগুলো heap-এ data রাখে এবং runtime-এ size বদলাতে পারে — array এবং tuple-এর চেয়ে flexible।
এই অধ্যায়ে তিনটা সবচেয়ে common collection দেখব — Vec (একই type-এর growable list), String (UTF-8 encoded text), এবং HashMap (key-value mapping)। প্রতিটার তৈরি, update, access pattern এবং কখন কোনটা ব্যবহার করব — সব একসাথে।