অধ্যায় 7
Package, Crate, এবং Module দিয়ে বড় project সামলানো
Managing Growing Projects with Packages, Crates, and Modules
Project যখন বড় হতে থাকে — code-কে file-এ ছড়াতে হয়, কী public আর কী internal সেটা ঠিক করতে হয়, একই project-এর মধ্যে একাধিক binary বা library রাখতে হয়। Rust-এর module system এসব handle করে।
এই অধ্যায়ে চারটা concept — package (Cargo project), crate (compile unit, binary বা library), module (scope ও privacy), এবং path (module tree-তে item refer করা)। শেষে module-কে আলাদা file-এ split করার convention।